মাগুরা প্রতিনিধি:
জুলাইয়ের আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রমানিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণ হত্যার চিত্র।
জুলাই-আগষ্ট হত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম আরো বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল যাকে ঢাকার কসাই হিসেবে চিনেন তাদের দুজনকেই আমরা ফেরত চাচ্ছি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারের রায়ে তাদের মৃত্যুদন্ড হয়েছে। আমরা চাই তাদের কে দেশে এক্সট্রাবিশন করা হোক। তাদের আপিল করার অধিকার আছে। দেশীয় আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের রায় দ্রুত কর্যকর হয় আমরা সেইটা করবো। যারা যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিল, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের প্রত্যেককে আমরা বাংলাদেশে ফিরে আনবো এটা শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।’
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।
—
মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি-