রফিকুল ইসলাম রফিক ভ্রাম্যমান প্রতিনিধি
দেয়ারচাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় এবং পরে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম (৫০) ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই রাকিবুল হাসান সাগর (২৫) শনিবার (১৩ ডিসেম্বর) উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাকিবুল হাসান সাগর ও তার পরিবার উক্ত বিদ্যালয়ের হাতিয়া ভবেশ উচ্চ বিদ্যালয়ের জমিদাতা।
বিদ্যালয় প্রতিষ্ঠার সময় সাগরের পরিবার হতে অন্তত ৩ জনকে প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম। সেই প্রতিশ্রুতির আশ্বাসে মাঈদুল ইসলাম জমিদাতা ওই পরিবারের নিকট হতে নগদ টাকাও হাতিয়ে নেয়া শুরু করেন।
কিন্তু বিদ্যালয়টি এমপিও ভুক্ত হওয়ার পর মাঈদুল ইসলাম তার দেয়া প্রতিশ্রুতি না রেখে নিজের আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়ে বিপুল পরিমান টাকার নিয়োগ বাণিজ্য করেন। বিদ্যালয়ে জমি ও টাকা দিয়ে নিঃস্ব হওয়া রাকিবুল পরিবারকে আশ্বাসের পর আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকলে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।
এর প্রেক্ষিতে ঘটনার দিন ১২ ডিসেম্বর রাতে রাকিবুলের বড় ভাই রাজু আহমেদ উলিপুর হতে বাড়ি ফেরার পথে হাতিয়া নয়াগ্রাম নামক স্থানে পৌঁছা মাত্র মাঈদুল তার সহযোগীদের নিয়ে রাজুর (২৭) উপর হামলা চালায়।
এতে ওই এলাকার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রাজু গুরুতর আহত হয়। রাজুর আত্মচিৎকার শুনে তার ছোট ভাই রাকিবুল সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওপরে রাকিবুল বাদী হয়ে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম সহ আরও ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞান ৪/৫ জনে বিরুদ্ধে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। প্রতিশ্রুতি দেন তাদের পরিবারের সদস্যদের ভবিষ্যতে চাকরির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে উচ্চ প্রাথমিক পর্যায়ে নিয়োগের সময় রাকিবুলের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও আবেদন সংগ্রহ করে চাকরি দেওয়ার আশ্বাস দেন।
এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সাদিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।