By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ৯৬ জন আহত
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ৯৬ জন আহত

নিউজ ডেস্ক
Last updated: ফেব্রুয়ারি 7, 2026 9:54 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 2 মাস ago
Share
SHARE

রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মো. মোশারফ হোসেন (৩২) নামের একজনের অবস্থা তুলনামূলকভাবে গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ফের সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের এবং ডাকসুর সাবেক জিএসসহ অন্তত ২৩ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, জুমার নামাজের পর তারা শান্তিপূর্ণভাবে সমবেত হলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সংঘর্ষে ডাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

এদিকে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও পুলিশি হামলায় আহত করা হয়েছে।

পরবর্তীতে আরেকটি ফেসবুক পোস্টে সংগঠনটি তাদের নেতাকর্মীদের আপাতত কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানায়। পোস্টে বলা হয়, চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। সে পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।

শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর রাত ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়েন। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

You Might Also Like

আজ থেকে ডিপোতে বর্ধিত হারে দেওয়া হবে জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব

বগুড়ায় আগামীকাল হাম-রুবেলা জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংরক্ষিত ধানের ক্ষতি রোধে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তির উদ্ভাবন

তেজগাঁও বিভাগের অভিযানে ৫৪ জন গ্রেফতার

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
Next Article আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?