আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোয়াখালীতে ঈদ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে লায়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সোমবার মধ্য রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফারুক হোসেন পারুলের এর সভাপতিত্বে নোয়াখালী জেলা ছাত্রদল নেতা আরিফ মির্জার সঞ্চালনায় খেলা উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জিএস নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই।
উদ্বোধনী খেলায় ফারজানা ফার্নিচার দল টপটেন জুনিয়রকে ১-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করে।
অতিথি ও আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতামূলক এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।