আবু ছাহিম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনা সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত দিনমজুর আফছার সরদার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে অফছার সরদারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায়। এমত অবস্থায় এলাকাবাসী আফসার কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরন করে।
দিনমজুর আফছারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানায়, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানাযাবে।