রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনমনে তেলের চাহিদা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসির অধীনস্থ সকল কোম্পানিকে সোমবার থেকে এই নতুন হারে তেল বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে শনিবার দিবাগত রাতে অভ্যন্তরীণ বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওই ঘোষণার পর রোববার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।