By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বিশ্বকাপে ইরানের বদলে ইতালি? ট্রাম্প ঘনিষ্ঠের প্রস্তাবে চাঞ্চল্য
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

বিশ্বকাপে ইরানের বদলে ইতালি? ট্রাম্প ঘনিষ্ঠের প্রস্তাবে চাঞ্চল্য

নিউজ ডেস্ক
Last updated: এপ্রিল 23, 2026 1:35 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 দিন ago
Share
SHARE

স্পোর্টস ডেস্কঃ

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এক অপ্রত্যাশিত প্রস্তাব। ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এক ঊর্ধ্বতন প্রতিনিধি। বুধবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র মধ্যকার সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন প্রশমিত করতেই এই প্রস্তাব সামনে এসেছে। ইরান যুদ্ধ ইস্যুতে পোপ চতুর্দশ লিও-র সমালোচনাকে ঘিরে দুই নেতার মধ্যে এই দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি নিজেই ফিনান্সিয়াল টাইমসকে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-কে পরামর্শ দিয়েছেন।

জাম্পোলি বলেন, একজন ইতালীয় নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপে ইতালির অংশগ্রহণ দেখা তার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বকাপজয়ী দল হিসেবে ইতালির (আজ্জুরি) অভিজ্ঞতা ও ঐতিহ্য এই প্রতিযোগিতাকে আরও সমৃদ্ধ করবে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, নিজেদের অবস্থানে অনড় ইরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তাদের জাতীয় দল পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্টে নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে ইনফান্তিনো স্পষ্ট করে বলেছেন, ইরানি দল বিশ্বকাপে অংশ নেবে। তার ভাষায়, “ইরানি দলটি আসছে—এটা নিশ্চিত।”

উল্লেখ্য, হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই বিতর্কিত প্রস্তাব নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলে কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনে বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা আরও জোরালো হচ্ছে।

You Might Also Like

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

একই দিনে বড় ধাক্কা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শিবিরে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article যুদ্ধবিরতির পরদিনই ইরানি ৩ ট্যাংকার জব্দ: উত্তেজনা বাড়ালো যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
Next Article ইরান ইস্যুতে ‘ডেডলাইন’ নেই: সিদ্ধান্ত নেবেন ট্রাম্প নিজেই, জানাল হোয়াইট হাউস
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?