টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
“পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যরী আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে র্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ আলোচনা সভা কর হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ব্যক্তরা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম খাদ্যের বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেকের সভাপতিত্বে , এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা
পৃতীশ চন্দ্র পাল,উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা,টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা,টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম সিদ্দিকী,শিশু কনসালট্যান্ট ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশীদ,ডেন্টার সার্জেন ডাঃ হাদি,মেডিকেল অফিসার ডাঃ লিমন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।