By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: লালমনিরহাটের কালীগঞ্জে সড়কের বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রংপুর বিভাগ

লালমনিরহাটের কালীগঞ্জে সড়কের বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ

prince mahmud
Last updated: এপ্রিল 26, 2026 10:19 অপরাহ্ন
prince mahmud 4 ঘন্টা ago
Share
SHARE

‎
‎খাজা রাশেদ,লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট থেকে, জাওরানী সড়কের বেহাল অবস্থায় ভোগান্তিতে লাখ লাখ মানুষ। এ সড়কটি এখন যেন মৃত্যুর ফাঁদ। দীর্ঘদিন সংস্কার না হওয়া কালীমনের ব্রীজ সহ গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে -প্রতিদিন এ পথে যাতায়াতকারী কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
‎
‎সরেজমিনে দেখা যায়, সড়কটির চাপারহাট থেকে, কালীমনের ব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার পাকাকরণ করা হলেও, বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা- খন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গিয়ে মাটির রাস্তা বের হয়ে এসেছে। আবার কিছু কিছু অংশে সড়কের এক পাশ ধসে পড়েছে। কালীমনের ব্রীজের ২ পাশের কিনারা ভেঙ্গে পড়ে তা যানবহন চলাচলের অনুপোযোগী হয়েছে।
‎
জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করলেও মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ছে। যেকোনো সময় ব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া কালীমনের ব্রীজ থেকে জাওরানী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় আরও করুন অবস্থা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের শুরু হতে না হতেই সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কাদা এবং গর্তে ভরা সড়কটি চলাচল করা এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়কের এই দুরবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
‎
‎স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের অব্যবস্থাপনার কারণে যাত্রীদের এবং যানবাহনের জন্য চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীরা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে শিশুদের স্কুলে যেতে এবং কর্মজীবীদের অফিসে পৌঁছাতে অনেক সময় ব্যয় হচ্ছে। অনেক পরিবার এখন তাদের কাজের জন্য অন্য পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে। যা তাদের জন্য সময় ও অর্থ উভয়েই ক্ষতির কারণ। প্রতিদিনের জীবনে এই সড়ক সমস্যার কারণে স্বাস্থ্যগত ঝুঁকিও বেড়ে গেছে। নীরব দুর্ভোগে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন, কারণ তাদের দৈনন্দিন জীবনে হেঁটে চলার জন্য নিরাপদ সড়ক নেই। বিশেষ করে, বৃদ্ধ এবং শিশুদের জন্য এটি খুবই বিপজ্জনক।
‎
সড়কের কাদা এবং গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। তারা অভিযোগ করছেন যে, সঠিক সময়ে সংস্কার না হওয়ায় এলাকাটি দিনদিন আরও অবহেলিত হয়ে পড়ছে। প্রতি বছর বর্ষাকালে বন্যায় সড়কটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে সাময়িকভাবে কিছু অংশ মেরামত করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। তবে তা টেকসই হয় না। এ সড়কটি দিয়ে প্রতিদিন লালমনিরহাট জেলার সবচেয়ে বড় হাট চাপারহাটে আসেন প্রায় দশ লাখ মানুষ। এটি জাওরানী থেকে যাতায়াতের অন্যতম প্রধান পথ।
‎
পাশাপাশি এটি – সতীরপাড়-বুড়িরহাট-লতাবর-বোতলা হয়ে চন্দ্রপুর বাজার যাওয়ার একমাত্র সংযোগ সড়ক হওয়ায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
‎
‎এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে লতাবর গ্রামের বাসিন্দা ও আদিতমারী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান জুয়েল এর সাথে কথা বললে তিনি জানান, স্বাধীনতার পর বাংলাদেশের অবহেলিত জনপদের মধ্যে এটি অন্যতম। দীর্ঘদিন এই এলাকাটির জনগণ রাজনৈতিক প্রতিহিংসার শিকারে পরিণত হয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল অবস্থা থাকলেও তৎকালীন জনপ্রতিনিধিরা কোনো নজর দেননি। ব্যাক্তিগত উদ্যোগে বিদ্যুৎ সমস্যার কিছুটা সমাধান করা হলেও রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব হয়নি। আশা করছি, বর্তমান সরকার এই অবহেলিত জনপদটির ওপর নজর দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করবেন।
‎
‎সরকারি দফতরের একটি সূত্র জানিয়েছে, সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তবে তা এখনও বাস্তবায়নে যেতে পারেনি। তারা আশ্বাস দিয়েছে যে, শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তবে এলাকাবাসীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ তাঁরা বারবার এমন আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত।

You Might Also Like

অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

গাইবান্ধার পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

তেলের লাইনে ফুয়েল কার্ড যাচাই নিয়ে ইউএনওর বিরুদ্ধে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মৃত্যুর কাছে হার মানলো অর্ধশত বয়সী বন্য হাতি
Next Article টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?