নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানী ঢাকায় সরকারি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা Rosatom-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিশেষ করে পারমাণবিক শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
রাশিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যালেক্সি লিখাচেভ, যিনি দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি ও ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নে আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎটি উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।