নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৪৪,৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২,৩৩,৫৮২ টাকা, ১৮ ক্যারেট ২,০০,২১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১,৬৩,০৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫,১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪,৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।