ফারুক আহাম্মেদ মোল্লা
বেলজিয়াম ব্রাসেলস :
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায়, ক্লাব সিলেট ইন্টারন্যাশনাল ও ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম এর পক্ষ থেকে বেলজিয়ামের ক্লাব সিলেট ইন্টারন্যাশনাল এর সমন্বয়ক শ্রী চয়ন রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার রাজধানী ত্রিপুরার আগরতলা ক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত রায়, ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা, ক্রীড়া ব্যক্তিত্ব অমীয় কুমার দাস ও ব্যবসায়ী কার্তিক ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবর্ধিত অতিথি তার বক্তব্যে বলেন, ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের উদ্দেশ্যে হল, দু-দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদের মাঝে সংস্কৃতিকে তুলে ধরা ও স্পোর্টস অ্যাসোসিয়েশন মাধ্যমে খেলার আয়োজন করে দু-দেশের মৈত্রীর বন্ধনকে আরো শক্তিশালী করা। পরে সংবর্ধিত অতিথিকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।