সফিকুল ইসলাম রিংকু :
মতলব দক্ষিণ উপজেলায় ৮শত ফিট রাস্তা নির্মাণে ৫ হাজার মানুষের দীর্ঘদিনের চলাচলের পথের দুর্ভোগের অবসান হচ্ছে। এতে পাল্টে যাচ্ছে এলাকার কৃষকদের জীবন যাপনের মান। আধুনিকতার ছোয়ায় গ্রাম হবে শহর, হতে চলছে বহুবিধ উন্নয়নের রুপ রেখা, এতে আরোও বেড়ে যাচ্ছে সীমাহীন জমি জমার মূল্য।
জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার ৫নং ওয়ার্ড দৌলতপুর গ্রামে বদরপুর টু দৌলতপুর পশ্চিম পাড়া হাজী বাড়ির নলকুপ পর্যন্ত দৈর্ঘ্য ৮শত ফিট দৈর্ঘ্য ১৮ফিট প্রস্থ রাস্তাটি কিছু অংশ সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে ঐ এলাকার গ্রামবাসীর সহায়তায়।
সরে জমিন জানা যায়,বকাউল বাড়ির তাফাজ্জল বকাউল বলেন, বিগত কয়েক যুগ ধরে রাস্তা না থাকায় আমরা গ্রামবাসী বহু বছর যাবৎ অবহেলিত,এতে আমাদের গ্রামের পশ্চিম পাড়ার ৮থেকে ১০টি বাড়ির ছেলে মেয়েরা লেখাপড়ায় উচ্চ শিক্ষা অর্জনে পিছিয়ে রয়েছি। যোগাযোগ ব্যাবস্থা না থাকায় সকল বিষয়ে উন্নয়নের দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি। রাস্তাটির নির্মাণের দুপাশের অধিকাংশ জমি আমাদের। এ রাস্তাটি ব্যবহার করে মসজিদের মুসল্লী,স্কুল,কলেজ,মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী উপকৃত হবার উজ্জল দৃষ্টান্ত স্থাপন সহায়ক হবে বলে আমি ধারনা করছি।
ঘিলাতলী ফাযিল মাদ্রাসার সাবেক ছাত্র শাখাওয়াত হাজী দুঃখপ্রকাশ করে বলেন,যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের দৌলতপুর গ্রামের পশ্চিমপাড়ায় একজন ব্যাক্তিও বিএ পাশের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই। চলাচলের উপযোগী সহস্রাধিক মানুষে যাতায়াতের একমাত্র পথ এটি।প্রতি বছর বর্ষা মৌসমে ১০থেকে ১২টি নৌকায় বদরপুর একপুল থেকে নৌকাযোগে গভীর রাতে যাতায়াত করতে হয় এতে প্রতি বছর সীমাহীন দূর্ভোগ পোহাতে হয় আমাদেরকে। রাস্তাটির হওয়ার জন্য পুরো গ্রামবাসী একমত।কিন্তু কতিপয় ২/১জন ব্যাক্তি আড়াল থেকে রাস্তা না হওয়ার কলকাঠি নাড়ছেন বলে তিনি ধারনা করছেন। এ রাস্তাটি নির্মাণ হওয়ায় শতবর্ষের আশার আলো জ্বালিয়ে তোলছে বলে জানান গণমাধ্যমকর্মীকে।
নামপ্রকাশে অনৈচ্ছিক একাধিক ব্যাক্তি জানান,বিলের মাঝখান দিয়ে নতুন রাস্তা তৈরীর জন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের দ্বারস্থ হয়েছি। এতে নির্মিত রাস্তার দুপাশের জমি মালিকদের সর্বসম্মতিক্রমে রাস্তাটি নির্মাণ সহায়তা পেয়েছি আমরা এলাকাবাসী। সবুজ মিয়া বলেন, সহস্রাধিক মানুষের চলাচলের রাস্তার দূর্ভোগ সমাধানের কথা চিন্তা করে সকলের সাথে আলোচনা করে রাস্তা তৈরীর চেষ্টা করছি।আশা করি রাস্তা নির্মাণ ও সংস্কারে কেহ বাধা হয়ে দাড়াবেনা।
মতলব দক্ষিণ থানা ভারপ্রাপ্ত ওসি সালেহ আহম্মদ বলেন,অভিযোগ পেয়েছি।ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।জমি সংক্রান্ত বিষয়ে আদালতের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।