নলছিটি প্রতিনিধি:
” উৎপাদনমুখী সমবায় করি,উন্নত বাংলাদেশ গড়ি।” নলছিটি উপজেলা সমবায় কার্যালের আয়োজনে দিন ব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কোর্স সোমবার ( ২৫ নভেম্বর ) সকাল ১০ টায় নলছিটি চায়না মাঠ সড়ক গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি:কার্যালয় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এসএম মাহফুজ হোসাইন।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমবায়ের পরিদর্শক মো; ওয়াদুদ খান, বিনা পানি হালদার ও সহকারী প্রশিক্ষক নাজনিন আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, গ্রামীণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো:খলিলুর রহমান মৃধা,উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার ১৩ টি সমবায় সমিতি থেকে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।