মো: আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিনিধি:
টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে টঙ্গী বাজার সাব-রেজিস্ট্রি অফিসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গী সাব রেজিস্ট্রার মোঃ আবু হেনা মোস্তফা কামাল।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে নব-নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল সহ নির্বাচিত সকলে ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা দেয়া হয় এবং কার্যকরী পরিষদের সকল কে শপথ পাঠ করান গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। শপথ পাঠ শেষে কার্যকরী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
নবগঠিত কমিটি টঙ্গী সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম আরও গতিশীল ও উন্নয়নমুখী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।