By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বরিশালে নয়াভাঙনী নদীর ভাঙনে দেড়শো বছরের পুরনো মাজার বিলুপ্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

বরিশালে নয়াভাঙনী নদীর ভাঙনে দেড়শো বছরের পুরনো মাজার বিলুপ্ত

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 5, 2024 2:25 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

বরিশাল অফিস :

স্রোত নেই জেলার মুলাদী উপজেলার নয়াভাঙনী নদীতে। দীর্ঘদিন ধরে চলছে না ভারি নৌযান। তবুও হঠাৎ করে দেবে গেছে নদী তীরের উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ পূর্ব কাজিরচর গ্রামের আইনুদ্দীন শাহ মাজার এলাকাসহ প্রায় পাঁচশ’ ফুট জায়গা।এতে করে প্রায় দেড়শ’ বছরের পুরোনো আইনুদ্দীন শাহের মাজার ও শতবর্ষী মেলা বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নয়াভাঙনী নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদীতে ভাঙন দেখা দিয়েছে।এতে করে ওই এলাকার শতাধিক পরিবারের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। দক্ষিণ পূর্ব কাজিরচর গ্রামের বাসিন্দা আমিন উদ্দীন বেপারী বলেন, সোমবার বিকেল পর্যন্ত আইনুদ্দীন শাহ’র মাজার এলাকায় ভাঙনের চিহ্ন দেখা যায়নি। মঙ্গলবার সকালে হঠাৎ করে প্রায় পাঁচশ’ ফুট জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এভাবে ভাঙন দেখা দেওয়ায় নদী তীর এলাকার শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি-ঘর সরিয়ে নিয়েছেন।ফজল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে নয়াভাঙনী নদী দিয়ে লঞ্চ, জাহাজ, কার্গো চলাচল করে না। নদীতে বর্ষা মৌসুম ছাড়া তেমন একটা স্রোত দেখা যায় না।এরপরেও নদীতে ভাঙন দেখা দেওয়ায় তারা চরম আতঙ্কিত হয়ে পরেছেন। তিনি আরও বলেন, কয়েকদল বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে ভাঙন দেখা দিয়েছে।আইনুদ্দীন শাহ মাজারের খাদেম ডা. মাহবুবুর রহমান বলেন, মাজারটি প্রায় দেড়শ’ বছরের পুরনো। সেখানে প্রায় ১৪০ বছর ধরে ভক্তরা মেলা করছেন।আকস্মিক নদী তীরের প্রায় পাঁচশ’ ফুট দেবে যাওয়ায় মাজারের অনেকাংশ ভেঙে গেছে। পাশাপাশি মেলা বসানো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. মন্টু বিশ্বাস বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভাঙনরোধ করা যাচ্ছে না।বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন বলেন, নয়াভাঙনী নদীতে অভিযান চালিয়ে একাধিকবার ড্রেজার জব্দ, বালু ব্যবসায়ীদের জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়েছে। নদী থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

You Might Also Like

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসার প্রত্যাশা

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

TAGGED:নদীর ভাঙন
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article কলাপাড়ায় লাখ টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
Next Article কুয়াকাটায় পর্যটনের সৌন্দর্য্য হাড়াচ্ছে বেরীবাধের অবৈধ স্থাপনায়
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?