সফিকুল ইসলাম রিংকু:
মতলব দক্ষিণ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা যোগদান করবেন বলে জানা গেছে।
বর্তমানে তিনি ফেনী জেলার সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখায়) কর্মরত আছেন।
সাধনা ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী গ্রামে। মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার স্থলাভিষিক্ত হবেন।
বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা কে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পদায়ন করা হয়েছে।