সফিকুল ইসলাম রিংকু:
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মধ্য নাগদায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সূর্য্য উদয় সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে।
২৭ ডিসেম্বর শুক্রবার মধ্য নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাদিরুজ্জামান নাদির (মধ্যে নাগদা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম) এর সঞ্চালনায় সংগঠন এর উপদেষ্টা কাজল কুমার দে (প্রধান শিক্ষক ১৬২ নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সু পরিচিত স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন অঙ্গীকার বন্ধু সংগঠন এর সন্মানিত সভাপতি তরুন সংগঠক জনাব মুহাম্মদ আল-আমিন মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক জনাব আল মামুন মিয়া, পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ শাহজালাল অঙ্গীকার বন্ধু সংগঠন এর সন্মানিত সাধারণ সম্পাদক এ এস পলাশ, হিউম্যানেটিস অর্গানাইজেশন সংগঠনর সন্মানিত সভাপতি জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জহির তালুকদার, অঙ্গীকার বন্ধু সংগঠন এর নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান।
এই সময় অতিথিবৃন্দ সংগঠন এর শুভকামনা জানান। ভবিষ্যতে সংগঠন এর সকল ভালো কাজে নিজেদের যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের সূর্য্য উদয় সংগঠনর সদস্য সৈকত তালুকদার, শাহপরান প্রধান, রাজিব মিয়াজী, নাঈম মিয়াজি, মাছুম মিয়াজী, ইব্রাহিম বকাউল, ইয়াসিন প্রধান, শাহাদাত মিয়াজী, জাহিদ তালুকদার, ছাব্বির আহমেদ, আব্দুল্লাহ, রিয়াদ মজুমদার, জিলানী মিয়াজী, নাছির বেপারী, রেজাউল করিম, রিয়াদ বেপারী, সিয়াম হোসেন, রাতুল প্রধান, ইমন তালুকদার, রিদয় মিয়াজী, আল আমিন, বায়েজিদ বেপারী সহ অন্যন্যাও সদস্যবৃন্দ। পরিশেষে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।