By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: তামিম বললেন, বিনিয়োগটা কনসার্টে নয়, বিপিএলের ক্রিকেটে হোক
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

তামিম বললেন, বিনিয়োগটা কনসার্টে নয়, বিপিএলের ক্রিকেটে হোক

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 30, 2024 8:14 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

শুরু থেকে বিপিএলের যাত্রাপথের গ্রাফ যদি কেউ আঁকে, মানের বিচারের গ্রাফটা নিম্নমুখীই হবে। এখন আর আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের তেমন দেখা যায় না বিপিএলে, উইকেট টি-টোয়েন্টির রানের চাহিদা মেটায় না বেশিরভাগ সময়েই। আর সম্প্রচারের মান নিয়ে তো যত কম বলা যায় তত ভালো – যেন জোড়াতালি দিয়ে সম্প্রচারের আয়োজন চলে!

এবার জুলাই-আগস্টের গণআন্দোলনের পর বিসিবিতে নতুন নেতৃত্ব এসেছে, তাতে বিপিএল নিয়েও নতুন আশা জেগেছে। কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলে আসলে কি নতুন কিছু দেখা যাবে? সংবাদ সম্মেলনে আজ এ নিয়ে প্রশ্ন হলো তামিম ইকবালকে। নতুন কিছু দেখা যাবে কি না, সে উত্তর সময়ের হাতে তুলে রেখেছেন তামিম। তবে এখন পর্যন্ত বিপিএলের আয়োজন ঘিরে যা দেখা গেছে, তাতে এক রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ছাড়া আর কিছু তাঁর চোখে পড়েনি জানিয়ে তামিম বললেন, বিনিয়োগটা কনসার্টে নয়, ক্রিকেটে বেশি হওয়া উচিত।

‘সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়’ – সংবাদ সম্মেলনে আজ বলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম।

ক্রিকেটে সত্যিকারের বিনিয়োগই বিপিএলে উন্নতির একমাত্র পথ জানিয়ে বাঁহাতি ওপেনার বললেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনো হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, তবে আমি ছিলাম না দেশে।’

তবে ক্রিকেট তো এখনো শুরু হয়নি, আগামীকাল থেকে শুরু হবে। একেবারেই নতুন কিছু যে হচ্ছে না, তা বলার সময় এখনো আসেনি বলেই মনে করেন তামিম, ‘মন্তব্য করাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। তবে এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলব যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান, টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।’

বিপিএলের উন্নতিতে আয়োজক ও ক্রিকেটার দুই পক্ষেরই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে তার ওপর। এটা তে আয়োজকদের হাতে কিছু থাকে না। তাদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এনে দেওয়া সম্ভব, তা পাওয়া। এটা হলো যাঁরা দায়িত্বে বসে আছেন তাঁদের কাজ। কিন্তু তাঁরা এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দু শ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দেরই নিতে হবে।’

You Might Also Like

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ফিফার

একই দিনে বড় ধাক্কা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শিবিরে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

TAGGED:তামিম ইকবাল
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস
Next Article ফিরে দেখা ২০২৪ সংগীতের শোক ছাপিয়ে গেছে সব
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?