By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ব্যাপক প্রস্তুতি নিয়ে দুই দশক পর বরিশালে প্রকাশ্যে জামায়াত ইসলাম
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বরিশাল বিভাগসারাদেশ

ব্যাপক প্রস্তুতি নিয়ে দুই দশক পর বরিশালে প্রকাশ্যে জামায়াত ইসলাম

বি এন টি নিউজ
Last updated: জানুয়ারি 20, 2025 10:43 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

বরিশাল অফিসঃ

বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন আগামীকাল। প্রায় দুই দশক পর কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি হয়েছে। বরিশালে সবশেষ বড় সমাবেশ হয়েছিল ২০০৫ সালে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী আচরণ ও দমণ-পীড়নের কারণে এতদিন বড় ধরনের কোনো প্রকাশ্য কর্মসূচি করতে পারেনি জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, এবারের কর্মী সম্মেলন হবে বরিশালের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত। সম্মেলন সফল করতে ইতিমধ্যে বরিশাল মহানগর ও জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরজুড়ে ব্যানার, ফেস্টুন, তোরণ এবং পোস্টার সাঁটানো হয়েছে। ঈদগাহ মাঠের দক্ষিণ দিকে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।এদিকে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের একটি রেস্তোরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনেকে কেন্দ্র করে জামায়াতের আমিরের বরিশাল আগমন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে সম্মেলনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন জামায়াতের নেতারা। সম্মেলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, সম্মেলন ঘিরে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। পোশাকধারী এবং সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া সম্মেলন ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াতের নিজস্ব ভলান্টিয়াররাও নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করবেন।জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মু. বাবর জানান, ২১ জানুয়ারি দুপুর ২টায় কর্মী সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর মাধ্যমে তিনি বরিশালে প্রথম প্রকাশ্য জনসভায় অংশ নিচ্ছেন।তিনি বলেন, ২১ জানুয়ারি বরিশাল মহানগর ও জেলার সমন্বয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে প্রায় পাঁচ লাখ কর্মী-রোকন আছেন। তাদের সকলকে উপস্থিত করার চেষ্টা করছি। পাশাপাশি বরিশালবাসী অধির আগ্রহে আছেন জামায়াতে ইসলামীর আমিরের জনসমাবেশে যোগ দিতে। সাধারণত কর্মী সম্মেলন একটি ইনডোর কর্মসূচি। তবে আমাদের কর্মী সংখ্যা বেশি হওয়ায় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়েছে।জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, কর্মী সম্মেলনে বড় স্ক্রিনে দেখার ব্যবস্থা করা হবে যাতে কেউ মাঠে স্থান না পেলে বাইরে থেকেও যেন দেখতে পারেন। আমরা আশা করছি বরিশালের ইতিহাসে জামায়াতে ইসলামীর এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে। কর্মী সম্মেলনের দিনে শহরে যেন যানজট না হয় এজন্য শহরের কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে গাড়িগুলো রাখা হবে। ট্রাফিক বিভাগের সঙ্গে কথা হয়েছে। নগরবাসীর যেন ভোগান্তি না হয় এজন্য ট্রাফিক বিভাগের নির্দেশনায় আমরা চলতে চাই।সম্মেলনের প্রস্তুতি প্রসঙ্গে বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেন, বরিশালে আমাদের শেষ বড় সমাবেশ হয়েছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ সময় কোনো প্রকাশ্য অনুষ্ঠান হয়নি। এবার কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। ঈদগাহ মাঠ ছাড়িয়ে গোটা নগরীই জনসমাবেশে পরিণত হবে।তিনি বলেন, কর্মী সম্মেলনে বরিশাল মহানগর ও জেলার সদস্যরা উপস্থিত থাকবেন। অন্য জেলা থেকে কোনো যানবাহন বা সদস্য অংশ নেবে না। জামায়াতের শৃঙ্খলা বিভাগ অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকবে।

You Might Also Like

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী

গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি রুখতে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজার-কুয়াকাটা উন্নয়নে মালদ্বীপের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ

হাম আক্রান্ত শিশুদের দ্রুত টিকাদানের নির্দেশ হাইকোর্টের

“বাস্তবায়নেই মূল চ্যালেঞ্জ”—বিনিয়োগ বাড়াতে কঠোর অবস্থান বিডা চেয়ারম্যানের

TAGGED:জামায়াত ইসলামীবরিশাল
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মতলবে অসহায়-গরীব এবং এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন, বিশিষ্ট সমাজ-সেবক কাইয়ুম মুন্সি
Next Article শ্বাসরুদ্ধকর ম্যাচে দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?