By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কে ‘নতুন সোনালী যুগ’
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কে ‘নতুন সোনালী যুগ’

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 9, 2025 12:46 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠক করেছেন। এ সময় এই দুই নেতা যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের নতুন সোনালী যুগের ঘোষণা দেন।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রতিটি উদ্যোগের পূর্বাভাস দিতে যেয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এরকম পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে জাপানিজ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবেন কী না, সে বিষয়টি নিয়ে জাপানে অনেকেই উদ্বিগ্ন ছিলেন। বিশেষত, যখন ট্রাম্পের প্রারম্ভিক পররাষ্ট্রনীতি সংক্রান্ত উদ্যোগগুলো মিত্র ও শত্রু উভয়কেই বিস্মিত করে চলেছে।

তবে এ ধরনের উদ্বেগ দূর করে দুই নেতা একে অপরের প্রশংসাই করেছেন। ট্রাম্প ইশিবাকে ওভাল অফিসে তোলা তাদের দুইজনের একটি ছবি উপহার দেওয়ার মাধ্যমে যৌথ সংবাদ সম্মেলন শুরু করেন।

এসময় মজা করে ট্রাম্প বলেন, ‘ভালো হতো যদি আমি তার মতো সুদর্শন হতে পারতাম। কিন্তু আমি তা নই’। তিনি গুরুত্বসহকারে বলেন, যুক্তরাষ্ট্র জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন করে চীনের পণ্য আমদানিতে ১০ শতাংশ এবং কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন। তবে আপাতত কানাডা-মেক্সিকোর শুল্ক স্থগিত রাখা হয়েছে। তিনি অন্যান্য দেশের পণ্যেও শুল্ক আরোপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, বিশেষ করে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, যেমন জাপান।

শুক্রবার ট্রাম্প জানান, তিনি বাণিজ্যিক অংশীদারদের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করবেন।

এ ধরনের পরিস্থিতিতে পাল্টা শুল্ক আরোপ করবেন কি না, এই প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ইশিবা।

যৌথ বিবৃতিতে দুই নেতা সমমনা দেশগুলোর মধ্যে বহুস্তরবিশিষ্ট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত ও নিরপেক্ষ রাখার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দুই নেতা আন্তর্জাতিক সংগঠনগুলোতে তাইওয়ানের অর্থপূর্ণ অংশগ্রহণের ধ্যানধারণার প্রতি সমর্থন জানান। র্যান্ড ন্যাশনাল সিকিউরিটি রিসার্চ ডিভিশনের জাপান লিড জেফরি হরনাং উল্লেখ করেন, নতুন এই চিন্তাধারা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সীমিত আকারে হলেও তাইওয়ানের প্রতি আরও বেশি কূটনৈতিক সমর্থন দেওয়ার উদ্যোগ প্রকাশ পেয়েছে।

পিয়ংইয়ংয়ের হুমকির মোকাবিলার বিষয়ে দুই নেতা উত্তর কোরিয়াকে পুরোপুরি পারমাণবিক নিরস্ত্রীকরণের উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

You Might Also Like

‘ইরানের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে’

কেন ২২ হাজার কেজি স্বর্ণ বিক্রি করলেন পুতিন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, ছয় দিনেও সন্ধান মেলেনি

বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গবাসীর প্রতি মোদির বিশেষ বার্তা

আদর্শের লড়াইয়ে কেবল কংগ্রেসই বিজেপিকে হারাতে পারে: রাহুল গান্ধী

TAGGED:জাপানযুক্তরাষ্ট্র
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ‘আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না’
Next Article ‘চাচা হেনা কোথায়’ নিয়ে আসছেন নির্মাতা সেলিম রেজা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?