বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে কিশোরটিকে আটক করা হয় বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে শিশুটি তার বাড়ির পাশে বসে খেলা করছিল। এই সময় অভিযুক্ত কিশোরটি তাকে অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। পরে সে ঐ শিশুটিকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুটিকে ভয় দেখানো হয় যাতে সে কাউকে কিছু না বলে। মঙ্গলবার বিকালে শিশুটির দাদি তাকে ঐ কিশোরের বাড়ির পথ দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় দাদির জিঙ্গাসাবাদে ঘটনার সমস্ত বিবরণ প্রকাশ করে শিশুটি।
এ ঘটনায় বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়।
বুধবার (১৬ জুলাই) অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।