By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: হাইকোর্টের রুল: নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়শীর্ষ সংবাদ

হাইকোর্টের রুল: নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 23, 2025 10:07 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় নিহতদের প্রত্যেককে ৫ কোটি টাকা ও আহতকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না-এ বিষয়ে রুল দেওয়া হয়েছে। এতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

একই সঙ্গে কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা শিক্ষা সচিবকে অবিলম্বে বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে বলা হয়েছে। অপর নির্দেশনায় এই দুর্ঘটনায় আহতদের দেশে-বিদেশে সরকারি ব্যয়ে যথাযথ ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই প্রতি মাসে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান বলেন, সাত দিনের মধ্যে কারিগরি অভিজ্ঞতাসম্পন্নদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির কাজ হবে ওই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ত্রুটিপূর্ণ বিমান চিহ্নিত করা, যাতে করে তদন্তের পর প্রশিক্ষণ বিমানসহ ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন নিষিদ্ধ করা যায়।

সোমবার উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আনিসুর রহমান রায়হান মঙ্গলবার রিটটি করেন।

এতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠন, ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ ও প্রশিক্ষণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা, আহত ও নিহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়। রিটে প্রতিরক্ষা সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ ৭ জনকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম ও মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া প্রমুখ শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির শুনানিতে ছিলেন।

রিট আবেদনকারী আইনজীবী মো. আনিসুর রহমান রায়হান বলেন, ৭ দিনের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির তদন্তের পর রাজধানী ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কেন নিষিদ্ধ করা হবে না, সে বিষয়ে রুল হয়েছে।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া যুগান্তরকে বলেন, উচ্চ আদালত বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে হবে। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে হবে।

You Might Also Like

ডাকসু নেতা এ বি জুবায়েরের অভিযোগ: ‘ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি’

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের বিবৃতি

“মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি”—রাকিবুল ইসলাম রাকিব

ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসার প্রত্যাশা

TAGGED:হাইকোর্ট
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মহান আল্লাহ পরিবারগুলোকে কঠিন সময় পার করার শক্তি দেন: শাকিব খান
Next Article দল নিবন্ধন: ১৫ দিনের মধ্যে শর্তপূরণ না করলে আবেদন বাতিল
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?