এস এম ফজলে রাব্বি শুভ – বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের সরুগ্রামে আজও বিদ্যুৎ সুবিধার বাইরে রয়ে গেছে কয়েকটি পরিবার।চারপাশে আলো থাকলেও এ পরিবারগুলো রাতের অন্ধকারেই কাটাচ্ছে তাদের দিন।সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, নারী ও শিশুদের।
স্থানীয়রা বাসিন্দা আমিনুর শেখ জানিয়েছেন, গ্রামের বেশিরভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রায় ৫-৬টি পরিবার এখনও আলোবিহীন জীবন যাপন করছে।এদের অধিকাংশই দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, ফলে শিক্ষার ক্ষেত্রেও তৈরি হচ্ছে বড় ধরনের বৈষম্য।
সরুগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাদশা বলেন, “বিদ্যুৎ অফিসে বহুবার গিয়েছি।অফিস থেকে বলেছে একটি খুঁটি দিবে, কিন্তু আরও একটি খুঁটি কিনতে হবে।কিন্তু এ পরিবারের পক্ষে খুঁটি কেনা সম্ভব হচ্ছে না।তাই আজও আমাদের শিশুরা হারিকেনের আলোয় লেখাপড়া করছে।”
ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে এই দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
তাদের আশা, অল্প কয়েকটি পরিবারের জন্য হলেও অন্ধকার দূর করে আলোর মুখ দেখাবে সৌরগ্রামের এসব পরিবার।।