এস.এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার:
সাবেক চারবারের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গত ২৫ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় তাড়াশ পৌরসভার ১নং ওয়ার্ডের কোহিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজ উদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মির্জা, সদস্য সচিব গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান খা, যুগ্ম আহ্বায়ক ফরিদুল মির্জা, আকিব্বর আলী, জাফর ইকবাল, জি.এম. মামুন, সদস্য জাকারিয়া মির্জা ও সাদেক আলী।
এছাড়াও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব আজমল আলীসহ স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম আব্দুল মান্নান তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।