বরিশাল অফিসঃ
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ৩১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

শুরুতে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পারে বর্ণাঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আহসান হাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল বরিশাল মিহির কুমার দো, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার ডিআইজি রেঞ্জ কার্যালয় বরিশাল রুনা লায়লা। সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেন। বৃক্ষমেলা চলবে আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত।