ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থানের প্রয়াত কার্যনির্বাহী সদস্যদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে কবরস্থান ও ঈদগাহ্ মাঠ উন্নয়ন কমিটির উদ্যোগে কমিটির অফিস কক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মোঃ ছানোয়ার হোসেন মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মুক্তার হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কবরস্থান ও ঈদগাহ্ মাঠ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব সাইদুল ইসলাম বলেন, “১৯৬০ সালে এই এলাকার গুণীজনেরা এই কবরস্থানের সূচনা করেন। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাঁদের রূহের মাগফিরাত কামনা করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবরস্থানের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খোরশেদ আলম মাস্টারের পুত্র ও কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোঃ সাইফুল ইসলাম মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ রফিক মীর, সহ-সভাপতি মোঃ আলী হোসেন শেখ, সাধারণ সম্পাদক শাহ আলম শেখ, যুগ্ম সম্পাদক আলী আকবর মন্ডল, কোষাধ্যক্ষ আঃ রহমান মন্ডল, ধর্ম সম্পাদক মোঃ মোবারক হোসেন, শিক্ষাবিদ মোঃ রফিক শেখ, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয় আহমেদ, মোঃ রবিউল সরকার প্রমুখ।
মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরিফের পেশ ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এই আয়োজনটি প্রয়াতদের স্মরণে এক মহতী প্রয়াস হিসেবে উপস্থিত সবার হৃদয়ে দাগ কাটে।