বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সেনা ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বুধবার মাছ ধরার ২৩ টি চায়না দুয়ারি ও ৭ টি কারেন্ট জাল মোট ৩০ টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসন ও স্থানীয়সুত্রে জানা যায়, বড়াইগ্রামের আটঘরিয়া স্লুইসগেট সংলগ্ন বড়াল নদী হতে এসব জাল জব্দ করা হয়। সেখানে বড়াইগ্রাম উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মুরাদ হোসেন প্রামানিক, বাগাতিপাড়া উপজেলাা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান সহ সেনাবাহিনী উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অসদুপায়ী মৎস্য আহরণকারীরা তাদের জাল ফেলে দ্রুত পালিয়ে যায়। তখন এলাকাবাসীর সহযোগিতায় জালগুলে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।