প্রতিনিধি : আব্দুল আউয়াল
বৃহস্পতিবার (৭আগস্ট) চাঁদপুর মতলব উত্তর ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা নেতৃত্বে কালিপুর বিল্লাল বেপারী তেলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই সময় বিভিন্ন অনিয়মের দায়ে বিল্লাল বেপারীর জ্বালানি তেল দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে চাঁদপুর মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
অবৈধভাবে জ্বালানি তেল মজুত বিক্রি অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে

ভূমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লাল চাকমা জানান অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি তেল কারবারিদের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে এলাকায় অবৈধ জ্বালানি তেল ব্যবসার হাতে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই সময় কালিপুর ভূমি কর্মকর্তা মমিন সহআরো অনেকে উপস্থিত ছিলেন।