By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 13, 2025 10:21 অপরাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি-কে গ্রেফতার করা হয়েছে। শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৫২ বছর বয়সী কিম কিওন হি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য প্রসিকিউটরদের আবেদন করার কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেফতার করা হয়।

প্রমাণ নষ্ট করার ঝুঁকির কথা উল্লেখ করে প্রসিকিউটররা কিমের কথিত ‘বেআইনি কাজ’ তুলে ধরে ৮৪৮ পৃষ্ঠার মতামত জমা দেওয়ার পর আদালত পরোয়ানা মঞ্জুর করে।

এই গ্রেফতারের ফলে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি উভয়কেই কারাগারে পাঠানো হল।

কিমের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, পুঁজিবাজার এবং আর্থিক বিনিয়োগ আইন লঙ্ঘনের পাশাপাশি রাজনৈতিক তহবিল আইন।

কিমের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত বছর ৩ ডিসেম্বর সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হন। এই পদক্ষেপের মাধ্যমে সংসদে সৈন্য মোতায়েন করা হয়েছিল কিন্তু বিরোধী দলের এমপিরা তা দ্রুত প্রত্যাখ্যান করেন। এই ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত হতে হয়।

সামরিক আইন জারির কারণে এপ্রিল মাসে প্রাক্তন শীর্ষ আইনজীবী ইউনকে অভিশংসন করে অপসারণ করা হয়, যার ফলস্বরূপ জুন মাসে দেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ১০ জুলাই থেকে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল আটক রয়েছেন।

গত সপ্তাহে, কিমকে প্রসিকিউটররা ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন। পরের দিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার প্রসিকিউটরদের কার্যালয়ে পৌঁছানোর পর কিম বলেন, ‘আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যা সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি’।

কিমকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, শেয়ার কারসাজিতে তার কথিত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তার বিরুদ্ধে ইউনের দলের এমপিদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে, যা নির্বাচনী আইনের লঙ্ঘন।

প্রেসিডেন্ট ইউন তিনটি বিশেষ তদন্ত বিল, যা বিরোধী-নিয়ন্ত্রিত সংসদ কর্তৃক পাস করা হয়েছিল, তাতে ভেটো দিয়েছিলেন। এই বিলগুলো কিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য আনা হয়েছিল। শেষ ভেটোটি নভেম্বরের শেষের দিকে জারি করা হয়েছিল।

এর এক সপ্তাহ পরে, ইউন সামরিক আইন জারি করেন।

You Might Also Like

তেলের দামে রেকর্ড বৃদ্ধি, বিশ্ববাজারে ১১১ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড

ট্যাঙ্কার জব্দে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ‘সমুদ্রে দস্যুতা’—ইরান

যুক্তরাজ্যে ৩০টির বেশি শিশুখেলনা প্রত্যাহার, ক্যান্সার সৃষ্টিকারী অ্যাসবেস্টস শনাক্ত

ইরান ঠেকাতে আমিরাতে ‘আয়রন ডোম’ দিচ্ছে ইসরাইল

অবরোধের চাপে তেল উৎপাদন কমাতে বাধ্য হতে পারে ইরান

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মিয়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলায় নিহত ৮
Next Article ইউক্রেন ও তার মিত্রদের রাশিয়ার ‘প্রতারণা’র বিরুদ্ধে কাজ করতে হবে: জেলেনস্কি
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?