আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ছাড়া পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করা হুশিয়ার দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পীরসাহেব চরমোনাই আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী একটি কনভেনশন হল রুমে ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, যাদের কেন্দ্রীয় নেতাদের কথায় বুঝা যায় তারা ইসলামি বিদ্বেষী, তাদের কথা পাশবর্তী রাষ্ট্রের ইসলাম বিদ্বেশীদের সাথে মিলে যায়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা নজির আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ উপকমিটির সদস্য জহিরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ ছলিম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।