আবদুল আউয়াল ঃ
গত ৩১ আগষ্ট রবিবার বিকাল ৪ টা চাঁদপুর মতলব উত্তর মাইজ কান্দি ইস্কুল মাঠে ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ১২ নং ফরাজিকান্দি ইউনিয়ন বি এন পি সভাপতি ইয়াসিন মোল্লা।
১২ নং ফরাজিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোলেমান বেপারি সভাপতিত্বে ও যুব দলের সাবেক যুগ্ন আহবায়ক বিল্লালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজু ইসলাম , উত্তর দক্ষিণ বি এন পির যুবদলের সাধারণ সম্পাদক আমির হোসেন , উপজেলা সিনিয়র সহ সভাপতি আবুল বাশার, ১২নং ফরাজিকান্দি যুবদলের সভাপতি তারেক, যুবদলের সাধারণত সম্পাদক আনারোজ জামান, সালাউদ্দিন শ্রমিক দল, মোহাম্মদ আলি মাষ্টার শ্রমিক দল,১২ নং ফরাজিকান্দি, তাঁতি দলের সেক্রেটারি সাত্তার সহ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।