
মোঃ সানা উল্যাহ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
বাঘাইছড়ি উপজেলা উগলছড়ি ব্লকে মাঝিপাড়ায় জুম আউশ ধানের নমুনা শস্য কর্তন করা হয়। বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ফসল কাটার সময় নমুনা শস্য কর্তনের মাধ্যমে ফসলের ফলন বা পরিমাণ নির্ণয় করা হয়।
এর জন্য নির্দিষ্ট আকারের প্লট নির্বাচন করে সেখান থেকে ফসল কেটে ওজন করা হয় এবং প্রাপ্ত ফলন থেকে এলাকার মোট ফলন অনুমান করা হয়। এই পদ্ধতি অনুসরণ করে একটি নির্দিষ্ট অঞ্চলের ফসলের ফলন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
নমুনা ফসল সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষিবিদ জনাব মোঃ নুর আলম। এ সময় কৃষি কর্মকর্তা জনাব মোঃ নুর আলম নমুনা শস্য কর্তনের মূল ধাপসমূহ নিয়ে আলোচনা করেন
১. নমুনা প্লট নির্বাচন: দ্বৈবচয়ন পদ্ধতিতে (Randomization) কৃষিজমির একটি নির্দিষ্ট এলাকার (যেমন, একটি ব্লক) মধ্যে উচ্চ, মধ্যম ও নিম্ন ফলনশীল অংশ থেকে কিছু প্লট নির্বাচন করা হয়।
নির্বাচিত প্লট যেন কোনো প্রদর্শনী প্লট না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়।
২. সঠিকভাবে নমুনা কর্তন: নির্বাচিত প্লট থেকে একটি নির্দিষ্ট আকারের অংশ (যেমন, বৃত্তাকার পদ্ধতি অনুসরণ করে) নির্ভুলভাবে ফসল কাটা হয়।
৩. ওজন ও আর্দ্রতা পরিমাপ: কাটা নমুনা ফসলের ওজন নেওয়া হয় এবং ফসলের আর্দ্রতা নির্ণয় করা হয়।
৪. ফলন হিসাব: প্রাপ্ত ওজন ও আর্দ্রতার ডেটা ব্যবহার করে সম্পূর্ণ এলাকার ফসলের ফলন হার হিসাব করা হয়।
এই পদ্ধতি অনুসরণ করে কৃষিক্ষেত্রে সঠিক ফলন পরিসংখ্যান সংগ্রহ করা যায় এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসের উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মো: তোফায়েল আহমেদ।
জনাব কুন্তল রায় উপসহকারী কৃষি অফিসার , জনাব শাক্য চাকমা উপসহকারী কৃষি অফিসার, জনাব বুদ্ধভুষন চাকমা উপসহকারী কৃষি অফিসার, জনাব অংশুমান চাকমা উপসহকারী কৃষি অফিসার উপজেলা কৃষি অফিস বাঘাইছড়ি উপজেলা।