এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের নাজমুল নামের এক দিনমজুর রাসেল ভাইপার সাপের দংশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স ছিল ৩০।
স্থানীয় সূত্র জানায়, নাজমুল কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি ও মাঠে দিনমজুরির কাজ করতেন এবং উপজেলা সদর ইউনিয়নের একটি মসজিদে থাকতেন। উল্লেখ্য যে গত ১০ নভেম্বর কাজের ফাঁকে ধান বহন করার সময় ধানের বোঝার ভেতর লুকিয়ে থাকা একটি রাসেল ভাইপার তাকে দংশন করে।
ঘটনার পর স্থানীয় এক গৃহস্থ তাকে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও কয়েক দিনের চিকিৎসার পর ১৪ নভেম্বর ভোরে নাজমুলের মৃত্যু হয়।