কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বাজার গ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসার (৩৬তম) বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার খতিব ও ইমাম পীরে কামেল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসার খতিব মুফতি ইমরান হুসাইন মুজাহিদী। উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান, হামিদুর রহমান ও লুৎফর রহমানসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির রাব্বি, হাফেজ আব্দুল গফুর, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি, শেখ নাজমুল ইসলাম প্রমুখ।
এদিকে প্রতিবছরের মতো এবারও আগামী ২৮, ২৯ ও ৩০ নভেম্বর (১৩, ১৪ ও ১৫ অগ্রহায়ণ) তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সদস্য সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে হয়
ওয়াজ মাহফিলের বক্তারা প্রথম দিন (২৮ নভেম্বর) প্রধান অতিথি: শায়খুল হাদিস, পীরে কামেল আল্লামা মুফতি আব্দুস সাদেক প্রধান বক্তা: আল্লামা মুফতি খাঁন, খতিব—যাত্রাবাড়ী মডেল টাউন বাইতুল ইবাদাহ জামে মসজিদ, ঢাকা বিশেষ বক্তা: মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, শিক্ষক শ্যামনগর শ্রীফলকাটি মাদ্রাসা
দ্বিতীয় দিন (২৯ নভেম্বর): প্রধান বক্তা: আল্লামা মুফতি নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম—সুলতান শাহি মাদ্রাসা, গোপালগঞ্জদ্বিতীয় বক্তা: মুফতি আনোয়ার হোসেন শেখ সাদী, ঢাকা তৃতীয় দিন (৩০ নভেম্বর)প্রধান বক্তা: মুফতি ইমরান হুসাইন মুজাহিদী, খতিবঢাকা কেন্দ্রীয় মৌচাক বাইতুল জান্নাত মাদ্রাসাদ্বিতীয় বক্তা: মুফতি হাফিজুর রহমান সুন্দরবনীবিশেষ আকর্ষণ: পবিত্র কুরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক কারী হাফেজ শাহাদুজ্জামান, খুলনা।
ছবিঃ কালিগঞ্জে জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার সদস্য সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ।