আজিজ আহমেদ, বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দরবেশপুর কাজী নগর এলাকায় বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রাশেদ এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোসলেহ উদ্দিন। অতিথি ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, এই প্রার্থনাই আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউছুপ,বেগমগঞ্জ ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আবদুল আজিজ,,ইউনিয়ন সাবেক আহবায়ক ওমর ফারুক হাজারি সহ বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।