মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি:
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে মাগুরা সদর থানা পুলিশের একাধিক টিম বুধবার রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত নাশকতা, মাদকসহ অন্যান্য নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সামাজিক সংঘর্ষ, চুরি, ডাকাতি প্রতিরোধে মাগুরার নবাগত পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশের পাঁচটি পৃথক টিম বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন মামলার আসামি রাজারামপুরের জেকের বিশ্বাস (৩৮),পশ্চিম রামনগরের রওশন মন্ডল (৬০), লাড্ডু মন্ডল (৪৭), বাঁশতৈল গ্রামের মনজিদ মোল্যা (৫৫),বাদশা বিশ্বাস (৪৪), গাঙ্গুলিয়া গ্রামের আকামত মন্ডল (৬০),সাচানী রাওতাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬০), মোঃ জিয়া হোসেন (৩৩), গৌরী চরণপুরের মোঃ মামুন মোল্যা (২৫),ঘোড়ানাছ গ্রামের নুর মোহাম্মদ ফরাজী (৭৮), সাজিরকান্দি গ্রামের মোঃ জাহিদুল (৩০),আব্দুল মমিন (৬৭) ফাজিলা গ্রামের ইউসুফ ব্যাপারী (৪৭),বুজরুক শ্রীকুন্ডি গ্রামের মোঃ লিমন হোসেন ওরফে উকিল (৩০),মোঃ রাজিব মিয়া (২৪), ধলা মোল্লা, সাজীরকান্দির মোঃ জয়নাল (৬২), মোঃ ইসমাইল (৬৭),মোঃ জামাল (৫৭), মোঃ জাহাঙ্গীর মোল্লা,তুরান খান, নালিয়া ডাঙ্গির মোঃ তুরান খান ও জগদল গ্রামের নুর ইসলাম ওরফে সংগ্রাম।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
“অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাগুরার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।