রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় এক রাতে ব্যাপক বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইসরাইলের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
হামলায় বিশেষ করে তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের কয়েকটি সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা।
তবে ইসরাইলি পক্ষ কোনো স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং ইরান–ইসরাইল সংঘাতের তীব্রতা বাড়িয়েছে।
আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে, রাতভর চালানো এই বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযান সাধারণ জনগণের জীবনযাত্রা ও নিরাপত্তার ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ নিউজ টুডে