By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ১১০ কেজি গাঁজাসহ শ্রীলঙ্কায় ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

১১০ কেজি গাঁজাসহ শ্রীলঙ্কায় ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

prince mahmud
Last updated: এপ্রিল 28, 2026 7:59 অপরাহ্ন
prince mahmud 2 ঘন্টা ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্কঃ

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করেছে দেশটির শুল্ক ও আইনশৃঙ্খলা বাহিনী। তাদের লাগেজ তল্লাশি করে প্রায় ১১০ কেজি উচ্চমাত্রার গাঁজা উদ্ধার করা হয়।

শুল্ক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার থাইল্যান্ড থেকে কলম্বো পৌঁছানোর পরই সন্দেহের ভিত্তিতে তাদের ব্যাগেজ পরীক্ষা করা হয়। এতে প্রতিটি ভিক্ষুর লাগেজে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি বা ‘ফলস ওয়াল’-এর ভেতর থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত বিভিন্ন মন্দিরের শিক্ষার্থী হিসেবে পরিচিত। জানা যায়, অজ্ঞাত এক দাতার অর্থায়নে তারা চার দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন। তবে এই সফরের আয়োজনের সঙ্গে যুক্ত ২৩তম এক ভিক্ষুকে পরে কলম্বোর উপশহর থেকে আটক করে পুলিশ।

পুলিশের বরাতে বিবিসি সিনহালা জানিয়েছে, ওই আয়োজক ভিক্ষু সফরে যাননি। তবে তিনি অন্য ভিক্ষুদের জানিয়ে দেন, লাগেজে রাখা জিনিসপত্র আসলে “দান সামগ্রী”। বিমানবন্দরে পৌঁছানোর পর এগুলো একটি ভ্যান এসে সংগ্রহ করবে বলেও তাদের আশ্বস্ত করা হয়।

শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো জানিয়েছে, আটক ভিক্ষুরা দেশের বিভিন্ন মন্দিরের সঙ্গে যুক্ত। তাদের মোবাইল ফোনে থাইল্যান্ডে সাধারণ পোশাকে ঘোরাফেরা ও ছুটি কাটানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

তদন্তকারীদের ধারণা, আটক ভিক্ষুরা হয়তো সরাসরি জানতেন না যে তাদের মাধ্যমে মাদক পাচার করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা মিষ্টি ও স্কুল সরঞ্জামের প্যাকেটের ভেতর অত্যন্ত কৌশলে লুকানো ছিল।
রবিবার আদালতে হাজির করা হলে আটক ২২ ভিক্ষুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শ্রীলঙ্কার ইতিহাসে এ ধরনের ঘটনা এটিই প্রথম, যেখানে একসঙ্গে এত সংখ্যক বৌদ্ধ ভিক্ষুকে মাদক পাচারের সন্দেহে আটক করা হলো।

You Might Also Like

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে ভাই, ওড়িশায় চাঞ্চল্যকর ঘটনা

পারমাণবিক আলোচনার বিরতিতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিল ইরান

আবার আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা, তেহরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত রাশিয়ার

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আবার আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
Next Article ২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞায় বড় পরিবর্তনের পথে ফিফা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?