By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: চারদিন বিদ্যুৎ বিহীন;পরিক্ষা দিচ্ছে অন্ধকারে
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারাদেশসিলেট বিভাগ

চারদিন বিদ্যুৎ বিহীন;পরিক্ষা দিচ্ছে অন্ধকারে

prince mahmud
Last updated: এপ্রিল 29, 2026 5:21 অপরাহ্ন
prince mahmud 1 ঘন্টা ago
Share
SHARE

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নে টানা চার দিন ধরে বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম রকমের ভোগান্তির মুখে পড়েছে। গত শনিবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে প্রায় ৯৬ ঘণ্টা ধরে অন্ধকারে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার মধ্যে চলছে এসএসসি পরীক্ষা।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। তীব্র গরমের মধ্যে দিনের বেলা পড়াশোনায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি রাতে কুপির ক্ষীণ আলোয় প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয় কয়েকজন পরীক্ষার্থী জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না, অনলাইন কোনো সহায়তাও পাওয়া যাচ্ছে না। অপ্রতুল আলো ও গরমের কারণে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

অন্যদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমও বন্ধ রয়েছে। জরুরি সেবা নিতে এসে অনেককেই ফিরে যেতে হচ্ছে। স্থানীয় উদ্যোক্তারা জানান, বিদ্যুৎ ছাড়া কম্পিউটারভিত্তিক কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়ছেন।

এদিকে মোবাইল চার্জের অভাব ও নেটওয়ার্ক সংকটে অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বৈদ্যুতিক পাম্প বন্ধ থাকায় কিছু এলাকায় পানি সরবরাহেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ লাইনের ওপর পড়েছে এবং কিছু খুঁটি ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ত্রুটি মেরামতে মাঠপর্যায়ে কাজ চলমান রয়েছে। তারা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

তবে দীর্ঘ সময়েও বিদ্যুৎ না ফেরায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। ভুক্তভোগীরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা জরুরি, বিশেষ করে পরীক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে অতি দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

You Might Also Like

দৌলতপুরে ব্র্যাকের কর্মশালা: নিরাপদ ও টেকসই কৃষিতে বায়োপেস্টিসাইডে জোর

পাহাড়ি ঢলে টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

বজ্রাঘাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত কৃষকের কপালে ভাঁজ

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত কৃষকের কপালে ভাঁজ
Next Article নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?