নিউজ ডেক্সঃ
আড়িয়াল বিলের দখলমুক্ত করার জন্য কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।
আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টাদ্বয়।
এর আগে দুই উপদেষ্টা সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। । এ সময় আইডব্লিউএম এর বিশেষজ্ঞ প্রকৌশলী বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষনে আরিয়াল বিলের ওপর পরিবেশ, প্রতিবেশ, ভূমি পুনরুদ্ধার ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহনের বিষয়ে উপস্থাপনা পাওয়ার পয়েন্টে তুলে ধরেন।
মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা , আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান ,জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান, বোর্ডের কেন্দ্রীয অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান,ঢাকা পানি উন্নয়ন সার্কেল -২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কোহিনূর আলম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।