নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ আমলে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দ্রুতই কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ স্থগিত রাখা হবে।
সচিবালয় সূত্রে আরও জানানো হয়, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।