যুদ্ধের পয়গাম
—— মেরিন
তোর নিয়মে চলবো না আর
যা পারিস তা কর গিয়ে,
সাহস থাকলে রুখবি আমায়
নইলে দূরে মর গিয়ে।
চোখ রাঙ্গালে উপরে নিবো
আর পরওয়া করবো না,
তোর কথায় আর ধুলো বালির
প্রাসাদ আমি গড়বো না।
রক্ত আমার জল করেছি
তোকে ভালো রাখবো তাই,
যা দিয়েছি এবার আমি
সুদ সমেত সব ফেরত চাই।
এ দেশ আমার, ওদেশ আমার
আমার সারা পৃথিবী,
ভাই হারানোর বদলা নিবো
এক দফা আজ এক দাবী।
রক্তে আমার বীজ বুনেছি
জন্ম নিবে লাখো বীর,
দেখি এবার আর ক’টা দিন
নিজের ঘারে রাখবি শির।
তোর নিয়মের সংবিধান আজ
ফেলবো ছুঁড়ে আগুনে,
যুদ্ধে যাবার পয়গাম এলো
কান পেতে শোন আসমানে।