মোঃ আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপুর ৫০তম জন্মদিন ও সাবেক সংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা কাণ্ডের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদ সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দিপু।বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, রেকাত বানু।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালির বক্তব্যে নুরুল ইসলাম দিপু বলেন, গাজীপুর ২আসনের সাবেক সংসদ সদস্যকে হত্যা করিনি। এ হত্যা কান্ডের সাথে জড়িত ছিলাম না। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তাকে হত্যা করা হয়।
আমাকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে। আমি প্রায় বিশ বছর যাবত প্রবাসে রয়েছি। এবার সময় এসেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দেবার। আগামী ছয় মাসের মধ্যে আমি দেশে ফিরবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সময় তিনি আরো বলেন, আহসান উল্লাহ মাস্টার স্যার অনেক ভালো মানুষ ছিলেন, তিনি আমার শিক্ষক ছিলেন। শুধু তাই নয়, স্যার আমাকেও অনেক ভালোবাসতেন।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও খাবার বিতরণ করা হয়।