জাকারিয়া তাহের সুমন ইতালিতে আগমনে ভেনিসে বসবাসরত বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন জানান…

স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব শরীফ মৃধার পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বৃহত্তর কুমিল্লা সমিতি উপদেষ্টা আব্দুল মান্নান,সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূইয়া,

বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার,বৃহত্তর কুমিল্লা সমিতি সভাপতি আবুল কালাম আজাদ,
সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,সাংবাদিক ও লেখক মাকসুদ রহমান সহ আরো অনেকে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান আগামীতে তিনি নির্বাচনী এলাকায় পুনরায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার আশ্বাস ব্যক্ত করেন ও সকল বরুড়া বাসি সহ কুমিল্লা বাসির নিকট দোয়া কামনা করেন।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা সহ প্রবাসী বাংলাদেশিরা বুফে রাতের ভোজনে অংশগ্রহণ করেন।