By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিএজিম গ্রেফতার!
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিএজিম গ্রেফতার!

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 19, 2024 11:13 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

অ আ আবীর আকাশ,
লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

আরিফুল ইসলাম লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।

রাজধানীর খিলক্ষেত থানায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) করা মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলাম। গতকাল রাতে তাঁকে লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানার এক মামলায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। তাঁরা বিষয়টি খিলক্ষেত থানার পুলিশকে জানিয়েছেন। আজ শনিবার তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।

গতকাল রাতে আরইবির আইন শাখার পরিচালক (প্রশাসন) মো. আরশাদ হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে খিলক্ষেত থানায় একটি মামলা করেন। মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় কমিটির পরিচয়ে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য দেশি ও আন্তর্জাতিক চক্র এবং বিগত সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালীদের মদদে বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। গত ৮ আগস্ট বেলা ১১টায় মামলার চার আসামির নেতৃত্বে সমিতির প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী আরইবি সদর দপ্তর ঘেরাও করেন।

গত ২১ সেপ্টেম্বর আবার ঘেরাও কর্মসূচির হুমকির দেওয়া হয়। ১ অক্টোবর আরইবি ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। গতকাল তাঁরা নতুন করে আন্দোলন শুরু করেন এবং বেলা ১১টার দিকে তাঁদের কর্মস্থলগুলোয় বিদ্যুৎ-সংযোগ শাটডাউন করে গ্রাহকদের হয়রানি করেন। তাঁরা অন্তর্বর্তী সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা চলাচ্ছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আসাদুজ্জামান খানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই কার্যালয়ের ডিজিএম (কারিগরি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা গ্রেপ্তার–আতঙ্কে আছেন। এ জন্য তাঁরা কার্যালয়ের বাইরে আত্মগোপন করেছেন।

You Might Also Like

খেয়াঘাট ইজারা সিডিউল জমা নিয়ে নারায়ণগঞ্জে বিএনপি–এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

হজে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু, সৌদি আরবে পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী

নিজ দোকানের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু, দুই দিনব্যাপী কার্যক্রম

TAGGED:ডিএজিম গ্রেফতারপল্লী বিদ্যুত
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর শাখা দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
Next Article ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালক ও সাবেক সংসদ সদস্য
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?