দেশে দুধ ও মাংসের বাজার স্থিতিশীল রাখা এবং সাশ্রয়ী মূল্যে যোগান দিতে খামারিদের সহযোগিতা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশন।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির নতুন কমিটি পরিচিতি অনুষ্ঠানে একথা জানানো হয়। এসময় ডেইরি ও ফ্যাটেনিং খামারের কৃষি বিদ্যুৎ বিল প্রতি ইউনিট ৫ দশমিক চার শূন্য টাকা ও গরুর ফার্ম এর প্রতি ইউনিট ১১ থেকে ১৪ টাকা করে পানির বিলসহ সকল বিল কৃষির আওতায় আনা, খামারিদের জন্য গো খাদ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করাসহ ৭ দফা দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন করে দ্রুত খামারিদের সমস্যা সমাধানের আহ্বান জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।