By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: নিজেদের ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধন করুন : রাজিব আহসান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

নিজেদের ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধন করুন : রাজিব আহসান

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 20, 2024 11:46 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
Oplus_0
SHARE

মুহাম্মদ বাদশা ভূঁইয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, তারেক রহমানের নতুন বাংলাদেশের সঙ্গী হতে চাইলে নিজেকে সেভাবে প্রস্তুত করুন। নিজের মধ্যে যদি কোন ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে সংশোধন করে ফেলুন। দেশনায়ক তারেক রহমান এমন এক বাংলাদেশ বিনির্মান করবে, যেই বাংলাদেশ দেখে আপনি আফসোস করবেন, আমি কেন এই বাংলাদেশের অংশীদার হলাম না।

রোববার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাসভবনে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানের স্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর কিন্তু আপনাদের আমল নামা লেখা হচ্ছে। আপনি মনে করছেন কেউ কিছু দেখেনা, কেউ কিছু জানেনা। আওয়ামী লীগও মনে করতো কেউ কিছু দেখে না। আপনাদের রাজনীতি যদি আওয়ামী রাজনীতি হয়,  তাহলে ভুল করবেন। মনে রাখবেন মানুষের স্বার্থ বিরোধী কোন কাজ করবেন না।

রাজিব বলেন, বাংলাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতি করতে হলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আপনাদের আমাদের সাথে নিয়ে তিনি এই স্বপ্ন দেখেছেন। যদি দেশনায়ক তারেক রহমানের সঙ্গী হতে চান তাহলে নিজেকে সেভাবে প্রস্তুত করেন।

তিনি বলেন, যারা দলের নিয়ম মানে না, শৃঙ্খলা মানে না, নেতার কথা মানে না, এই ধরনের কর্মী দিয়ে কিছু হবেনা। আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজে নিয়ম মানতে হবে এবং দলের নির্দেশনা মানতে হবে। ১৭ বছর কষ্ট করেছেন। আপনারা সতর্ক থাকবেন এমন কাউকে সুযোগ দিবেন না। যারা এখন মধু খেতে এসেছে। তারা কিন্তু আপনার বিপদে পাশে থাকবেনা।

সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম পল বলেন, তারেক রহমান বলেছে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করবো না। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন গত ১৭ বছর হাসিনা সরকারের কর্মকান্ডে কিন্তু মানুষ ক্ষিপ্ত ছিলো। যারফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আপনি হয়তো আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করবেন। আপনারা মানুষের কাছে যাবেন। মানুষের ভালোবাসা অর্জন করবেন।

ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা ছাত্রদল কোন প্রতিহিংসার রাজনীতি করিনা। এটি ছাত্র দলের মহানুভবতা। আমরা এই নীতি ও আদর্শ নিয়ে রাজনীতি করি। গত ১৫ বছর আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, আমরা কিন্তু ৫ আগস্টের পর কারো সাথে সেই আচরণ করিনি। তারা আমাদের উপর যে অত্যাচার নির্যাতন নীপিড়ন করেছে তা আপনারা দেখেছেন। আমরা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল এক দফা দাবি বাস্তবায়নে কাজ করবে। যারফলে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। আমরা বলতে চাই-জুলাই আগস্টের প্রতিটি হত্যা কান্ডের বিচার করতে হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, সহ-সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমূখ।

You Might Also Like

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

কক্সবাজারে অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সড়কের পাশ থেকে দুই বয়সি কন্যা সন্তান উদ্ধার

গাজীপুরে ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

TAGGED:রাজিব আহসান
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বরিশালে মিথ্যা অভিযোগে কারাভোগ, ৭ বছর পর আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
Next Article চাঁদপুরে‌ চরমোনাইয়ের নমুনায় ৩ দিনের মাহফিলের জোর প্রস্তুতি
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?