মোঃ আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানা এলাকা থেকে গত ১৯জুন ২০২৩ইং তারিখে একটি প্রাইভেটকার চুরি হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের মালিক মোঃ বাচ্চু (২৮) টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, টঙ্গী পশ্চিম থানাধীন ওয়ান ব্যাংক এর পাশের গলিতে তাহার নিজ নামীয় প্রাইভেটকার যাহার নম্বর ঢাকা মেট্রো -গ-১৯-৬৬৭৩ গাড়ীটি রেখে তার আত্মীয়ের বাসায় যায়। পরে রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় এসে দেখতে পান যে অজ্ঞাতনামা চোর /চোরেরা গাড়ীটি চুরি করে নিয়ে যায়। পরে টঙ্গী পশ্চিম থানার একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে।
পুলিশ জানায়, পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন বাংলা বাজার এলাকা থেকে একটি চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ সময় আসামী মোঃ সাইফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে। সাইফুল ইসলাম কক্সবাজার জেলার মৃত-আবু তাহেরের ছেলে। সে রামু থানার বাংলা বাজার বজল আহমেদ মার্কেট এলাকার আব্দুল ওহাব এর বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
আল আমিন/বাংলাদেশ নিউজ টুডে