মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
চাঁদপুর প্রতিনিধি:
হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টারের সভাপতিত্বে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় হাইমচর থানার আয়োজনে এস.আই সুমন চন্দ্র দাস এর পরিচালনায় এবং হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টারের সভাপতিত্বে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন সুমন, অফিসার ইনচার্জ হাইমচর থানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর শেখ, ইউ পি সদস্য মোঃ মিজান শেখ, মোঃ সোহেল পাটওয়ারী, বাবুল মৃধা, সেরাজুল ইসলাম মাল,আমেনা বেগম, শাহনাজ বেগম, হাসিনা বেগম। এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ ফাতেমা বেগম,মোঃ নশু গাজী,মোঃ মজিবুর রহমান হাওলাদার, মিজান খান প্রমুখ।
উক্ত সমাবেশে অফিসার ইনচার্জ বলেন, আপনার মেয়েকে যেভাবে ভালোবাসেন ঠিক সেইভাবে আপনার পুত্রবধুকে ভালোবাসবেন। পরিবারের সবাই মিলেমিশে থাকবেন। আপনার সন্তান কোথায় কি করে এসব খোঁজ খবর নিয়মিত রাখবেন। সমাজ থেকে মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোরভাবে দমন করা হবে।
চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, এলাকার এবং পরিবারের সবাই মিলেমিশে থাকতে হবে। মুসলিম- হিন্দু আমরা সবাই ভাইভাই। একে অপরের বিপদে আমরা সবাই এগিয়ে আসতে হবে।